এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেটের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।
এতে বলা হয়, উত্তর কোরিয়ার রকেট শিল্পের জন্য এই পরীক্ষাকে 'নতুন জন্ম' বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন।
এ ইঞ্জিন পরীক্ষা পিয়ংইয়ংয়ের বিশ্বমানের স্যাটেলাইট স্থাপনের সক্ষমতা অর্জনে সহায়তা করবে।
এমন সময় রকেটটির পরীক্ষা চালানো হলো যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ন্ত্রণের বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উয়ি ইনের সঙ্গে বৈঠক করতে বেইজিং সফরে রয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: