আন্তর্জাতিক

এবার বিমানে ইলেক্ট্রনিক্স ডিভাইস বহনে নিষেধাজ্ঞা

 ফ্লাইটে ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ
ফ্লাইটে ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৮ দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী ও ফিরতি বিমানের ফ্লাইটে ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করেছে মার্কিন কর্তৃপক্ষ। বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

বিমানে কেবিন ব্যাগেজ হিসেবে ইলেক্ট্রনিক্স ডিভাইস যেমন ল্যাপটপ ও ট্যাবলেট পিসি বহন নিষিদ্ধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট দেশের ১০টি বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনাকারী নয়টি এয়ারলাইনস এ নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। তবে দেশগুলোর নাম জানানো হয়নি। এ নিষেধাজ্ঞার আওতায় পড়ছে ল্যাপটপ, ট্যাবলেট ক্যামেরা ও পিসি, ডিভিডি প্লেয়ার্স ও ভিডিও গেমস। এসব ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে ওই আট দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ভ্রমণ করা যাবে না।

তবে মোবাইল ফোন ও স্মার্টফোন বহনে এখনো কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। ব্যাগেজের মধ্যে মোবাইল ফোন বহন করা যাবে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মঙ্গলবার এ নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে তারা। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শাখা পরিবহন নিরাপত্তা প্রশাসনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে কোন কোন এয়ারলাইন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, তা এখনো জানা যায়নি। এ নিষেধাজ্ঞা কতো দিন থাকবে, তাও পরিষ্কার নয়।

সিএনএনের খবরে বলা হয়েছে, রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইনস সোমবার এক টুইটে জানায়, উত্তর আমেরিকাগামী ও ফিরতি ফ্লাইটে যাত্রীরা কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস বহন করতে পারবে না। তবে কিছু সময় পর টুইট মুছে ফেলা হয়।

জর্ডানভিত্তিক এই এয়ারলাইনস জানায়, মঙ্গলবার থেকে তারা ফ্লাইটে শুধু মোবাইল ফোন ও মেডিক্যাল ডিভাইস বহন করতে দেবে। অন্য কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস বহন করতে পারবে না যাত্রীরা।

বিমান সংস্থাটি আরো জানায়, ব্যাগেজ পরীক্ষা করার সময় ল্যাপটপ, ট্যাবলেট পিসি ও ক্যামেরা, ডিভিডি প্লেয়ার্স এবং ইলেক্ট্রনিক্স গেমস আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইনসের নিউ ইয়র্ক, শিকাগো, ডেট্রইট এবং মন্ট্রিলগামী ও ফিরতি ফ্লাইটের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি সপ্তাহজুড়ে ভ্রমণ নিরাপত্তার বিষয়গুলো ব্যাখ্যা করতে কংগ্রেসের আইনপ্রণেতাদের প্রতি বলে আসছেন। এর পরিপ্রেক্ষেিত ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়ে থাকতে পারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ