মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশ এবং তুরস্ক থেকে আসা ফ্লাইটে যাত্রীদের কেবিন ব্যাগেজে ল্যাপটপ, ট্যাবের মতো ইলেকট্রনিক্স বহনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ে জর্দান, মিসর, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ আটটি দেশের নয়টি বিমান সংস্থা। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বলছে, উগ্রপন্থীরা এ ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইসের মধ্যে বোমা বহন করতে পারে এমন আশঙ্কা থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
কর্মকর্তারা বলছেন, দেশের বাইরে থেকে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আরো জানিয়েছেন- ল্যাপটপ, ট্যাব ছাড়াও যেকোন ধরনের বড় ইলেকট্রনিক যন্ত্র যেমন- ক্যামেরা, ডিভিডি প্লেয়ার এবং ইলেকট্রনিক গেমস খেলার যন্ত্রপাতি বিমানের ভেতরে বহন করা যাবে না। তবে মোবাইল ফোন বহন করা যাবে।
এদিকে, কানাডাও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী।