আন্তর্জাতিক

লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে হামলাকারীকে সনাক্ত

লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে হামলা
লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে হামলা

লন্ডনে ওয়েস্টমিনস্টার সেতু ও পার্লামেন্ট ভবনের বাইরে হামলাকারীকে সনাক্ত করেছে যুক্তরাজ্য পুলিশ। তার নাম খালিদ মাসুদ। এদিকে, গত বুধবারের ওই হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।

বিবিসি সূত্র মতে, ইংল্যান্ডের কেন্টে জন্ম নেয়া খালিদের জন্মসূত্রে নাম আদ্রিয়ান ইলমস। সে ধর্মান্তরিত মুসলিম ছিল বলে ধারনা করা হচ্ছে। হামলার পর ৫২ বছর বয়সী খালিদ পুলিশের গুলিতে নিহত হয়।

পুলিশ জানিয়েছে, অপরাধের দায়ে ১৯৮৩ সালে প্রথমবারের মতো দোষী সাব্যস্ত হয় খালিদ। এরপর ২০০৩ সালে ধারালো অস্ত্র রাখার অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়। কিন্তু তার বিরুদ্ধে আগে সন্ত্রাসী কোন কর্মকান্ডের অভিযোগ ছিল না।

এদিকে, জঙ্গি গোষ্ঠি আইএস হামলার দায় স্বীকার করে জানিয়েছে হামলাকারি তাদের সৈনিক। আইএসের মুখপত্র 'আমাক'-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ