আন্তর্জাতিক

লন্ডনে মাসুদ একাই হামলা চালিয়েছিল: পুলিশ

লন্ডন হামলা
লন্ডন হামলা

লন্ডনে ওয়েস্টমিনস্টারে হামলাকারী খালিদ মাসুদ একাই হামলাটি চালিয়েছেন এবং পরবর্তীতে আর কোনো হামলার পরিকল্পনার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

পুলিশের উপ-সহকারী কমিশনার নেইল বাসু বলেন, যদি সে একাই হামলা চালিয়ে থাকে তবে লন্ডনবাসীকে আশ্বস্ত করতে, পরিষ্কারভাবে জানতে হবে কেন সে এ কাজ করেছে।

জঙ্গিবাদী প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে মাসুদ এ হামলা চালিয়েছে- নাকি কারো নির্দেশনা ছিল- তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ। তবে অন্য কেউ এ হামলার সঙ্গে জড়িত থাকলে তাকেও বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নেইল বাসু।

গত বুধবার ওয়েস্টমিনস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে হামলা এবং এরপরই পার্লামেন্টের বাইরে এক পুলিশ সদস্যকে ছুরি মারার ঘটনায় ৪ জন নিহত হয়। পরে পুলিশের গুলিতে হামলাকারীরও মৃত্যু হয়। (সূত্র: বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ