ডিআর কঙ্গোর কাসাই প্রদেশে কমপক্ষে ৪০ পুলিশ সদস্যের শিরশ্ছেদ করেছে বিদ্রোহীরা। দেশটির কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছে।
শুক্রবার শিকাপা থেকে কানাগা যাওয়ার পথে পুলিশের একটি বহরে হামলা চালায় কামউইনা সাপু বিদ্রোহী সেনারা।
কাসাই অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জানান, স্থানীয় শিলুবা ভাষায় কথা বলতে পারা ৬ পুলিশকে ছেড়ে দিয়েছে বিদ্রোহীরা। বাকি সবাইকে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর অ্যালেক্সিস কান্দে মিয়োম্পা।
এদিকে, জাতিসংঘ জানিয়েছে, কামউইনা সাপু নেতাকে হত্যার পর কাসাইয়ে এ পর্যন্ত ৪০০ জনকে হত্যা করেছে বিদ্রোহীরা। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় দুই লাখ মানুষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: