আন্তর্জাতিক

মমতার সঙ্গে ফোনে কথা বললেন সুষমা

সুষমা -মমতা
সুষমা -মমতা

তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

ভারতের অনলাইন সংবাদমাধ্যম 'ক্যাচ নিউজ' এ খবর জানিয়েছে।

আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তিস্তা চুক্তি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব রাখার আগে বিষয়টি নিয়ে মমতার সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন সুষমা।

তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, মমতার সঙ্গে সুষমা স্বরাজের কোনো ধরণের যোগাযোগ হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার এবিপি আনন্দ টেলিভিশনে এক অনুষ্ঠানে মমতা অনুযোগ করেন, তিস্তা নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তির ব্যাপারে কেন্দ্রীয় সরকার তাকে কিছুই জানায়নি।

এরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, তিস্তা চুক্তি হওয়ার আগে পশ্চিমবঙ্গসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গেই আলোচনা করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ