সিলেটের দক্ষিণ সুরমায় একটি জঙ্গি আস্তানা ঘিরে সেনাবাহিনীর 'অপারেশন টোয়াইলাইট' চলতে থাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সিলেট সীমান্তে তাদের নজরদারি বাড়িয়েছে।
শিলংয়ে বিএসএফের আসাম-মেঘালয় কমান্ড বেইজের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, সিলেটের ওই অভিযানের কারণে জঙ্গিরা পালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে বলে মনে করছেন তারা।
আসাম গোয়েন্দা পুলিশের প্রধান পল্লব ভট্টাচার্যও সীমান্ত ও তার রাজ্যে নজরদারী বাড়ানোর ওপর জোর দিচ্ছেন।
গত ৬ মাসে বাংলাদেশ থেকে প্রবেশ করা ৭০ জনের বেশি জঙ্গিকে আটক করেছে আসাম পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: