অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডেবি’ আঘাত হেনেছে। এর প্রভাবে ওই এলাকায় ঘন্টায় ২৬৩ কিলোমিটার বেগে বাতাস বইছে।
ডেবি আঘাত হানার সময় দুই মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলের নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে এর আগে পূর্বাভাসে জানিয়েছিল দেশটির আবহাওয়া অধিদপ্তর।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় দুপুর নাগাদ আস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। ঝড়ো বাতাস আর প্রবল বৃষ্টির মধ্যে উত্তর-পূর্ব উপকূলবর্তী দ্বীপগুলোর কমপক্ষে ২০ হাজার বাড়ি এরইমধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ২৫ হাজারের বেশি বাসিন্দাকে।
কুইন্সল্যান্ডে ২০১১ সালে ঘূর্ণিঝড় ইয়াসির তাণ্ডবের পর এটাই ওই অঞ্চলে আসা সবচেয়ে শক্তিশালী সাইক্লোন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: