অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল কুইন্সল্যান্ডে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডেবি’র আঘাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
ডেবির তাণ্ডবে উপকূলীয় এলাকার প্রায় ১২০০ কিলোমিটার জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়া এবং মুষলধারে বৃষ্টিতে হাজার হাজার বাড়িঘর বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোথাও কাথাও গাছপালা উপড়ে পড়েছে। বন্ধ রাখা হয়েছে টাউন্সভিল ও ম্যাকে বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা।
পূর্ব সতর্কতা হিসেবে এর আগেই ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে কুইন্সল্যান্ডের বোয়েন ও এয়ারলি সৈকতে মাঝামাঝি এলাকা দিয়ে ক্যাটাগরি ৪ মাত্রার ঘূর্ণিঝড়টি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে আঘাত হানে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: