ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন।
বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় বুধবার একটি পুলিশ চেকপোস্টে এ হামলা চালানো হয়। আত্মঘাতি হামলাকারী একটি বিস্ফোরক বোঝাই তেলের ট্যাঙ্কার উড়িয়ে দেয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।
ইরাকি বাহিনী মসুল শহর পুনর্দখলে যখন অভিযান চালাচ্ছে তখন এ হামলা চালানো হলো। এদিকে, কোনো গ্রুপ এখনো এ হামলার দায় স্বীকার করেনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: