মুসলিম প্রধান ৬টি দেশের নাগরিকদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ফেডারেল আদালত।
স্থানীয় সময় বুধবার আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের শুনানি শেষে এ রুল জারি করেন জজ ডেরিক ওয়াটন।
ওয়াটসনের এ রুলিং এর মানে হলো, আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প ওই ৬ মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে আর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন না।
এর আগে এই আদালতই ট্রাম্পের দ্বিতীয় নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারি করে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতেই নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: