দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হেকে গ্রেপ্তারের পর শুক্রবার কারাগারে নেয়া হয়েছে।
বিবিসি সূত্র মতে, প্রেসিডেন্ট থাকাকালে দুর্নীতির মামলায় হাজিরা দিতে গতকাল আদালতে যান গিউন হে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা উচিত হবে কি-না?— এ বিষয়ে শুনানি শেষে তাকে গ্রেপ্তারের অনুমতি দেয় আদালত। এরপর গিউনকে একটি ডিটেনশন সেন্টারে নেয়া হয়।
ঘুষ গ্রহণ, সরকারি তথ্য ফাঁস ও ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে গিউন হের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
দুর্নীতির কেলেঙ্কারির জেরে পার্লামেন্টে অভিশংসনের প্রস্তাব পাসের পর সম্প্রতি গিউনকে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করে সাংবিধানিক আদালত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: