আন্তর্জাতিক

ব্রেক্সিট আলোচনা নিয়ে ইইউয়ের রূপরেখা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

ব্রেক্সিট আলোচনা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার কৌশলের রূপরেখা তুলে ধরেছে। এতে ইঙ্গিত দেয়া হয়েছে যে, যুক্তরাজ্যের সঙ্গে এ আলোচনায় যখন যথেষ্ট অগ্রগতি হবে তখন দেশটির সঙ্গে বাণিজ্য নিয়ে চুক্তি হতে পারে।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক এ রূপরেখা প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যের সঙ্গে ব্রেক্সিট আলোচনা হবে ধাপে ধাপে।

শুক্রবার মাল্টায় এক সংবাদ সম্মেলনে টুস্ক, এটা পরিস্কার করেছেন যে, ব্রেক্সিট আলোচনার পাশাপাশি, যুক্তরাজ্যের সঙ্গে অন্য কোন বিষয় নিয়ে আলোচনা হবে না। ওই রূপরেখার খসড়া রাষ্ট্রীয় অনুমোদনের জন্য ইইউভুক্ত ২৭টি দেশে পাঠানো হবে।

আগামী ২ বছর ধরে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা কিভাবে হবে তারা তা নির্ধারণ করবে। গত বুধবার ইইউ'এর কাছে চিঠি দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ