যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস ও বৈদেশিক বাণিজ্যের অপব্যবহার বন্ধে ২টি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এ আদেশ জারি করেছেন তিনি।
একটি নির্বাহী আদেশে বৈদেশিক বাণিজ্য ঘাটতির কারণ অনুসন্ধানে অপরিশোধিত শুল্ক খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে। আরেক আদেশে বাণিজ্য ঘাটতি ও কোনো আইনে মার্কিন শ্রমিকদের স্বার্থ ক্ষুন্ন হচ্ছে কি না, তা পর্যালোচনা করতে বলা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা অবশ্য বলেছেন, বেইজিং তাদের লক্ষ্য নয়, তবে চীনের কারণেই যুক্তরাষ্ট্র অনেক বেশি বাণিজ্যিক বৈষম্যের শিকার হচ্ছে।
আগামী সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার আগেই এ দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: