পাকিস্তানের সারগোদা শহরে একটি মাজারের খাদেমের হাতে ৪ নারীসহ ২০ জন খুন হয়েছে। রোববার ভোরে এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
সারগোদা পুলিশ জানিয়েছে, সুফি সাধক আলি আহমদ গুজ্জরের মাজারের খাদেম আব্দুল ওয়াহেদ চাপাতি ও লাঠি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওয়াহেদ গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। পালিয়ে যাওয়া আহত এক নারীর দেওয়া তথ্যের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই খাদেম ও তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: