আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধস-বন্যায় প্রাণহানি ২৫০

কলম্বিয়ায় ভূমিধস-বন্যা
কলম্বিয়ায় ভূমিধস-বন্যা

ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পুতুমায়ো প্রদেশে প্রাণহানির সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে। আহত হয়েছেন আরো প্রায় ৪০০ মানুষ। নিখোঁজ দুই শতাধিক মানুষকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছেন সেনাবাহিনী, পুলিশসহ উদ্ধারকর্মীরা।

এরইমধ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী হুয়ান ম্যানুয়েল সান্তোস। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মেক্সিকো, আর্জেন্টিনা, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

স্থানীয় সময় শুক্রবার রাতে মাত্র কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর পানি উপচে কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশের মাকোয়া শহর পুরোপুরি কাদার নিচে চাপা পড়েছে। কাদাপানির তোড়ে বহু ঘরবাড়ি ভেসে গেছে, ধসে পড়েচে ঘর-বাড়ি। কয়েক ফুট কাদার নিচে চাপা পড়ে আছে যানবাহন।

গভর্নর জানিয়েছেন, পানি ও বিদ্যুত না থাকায় শহরটি পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখনো দুই শতাধিক মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে রেডক্রস। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

দুর্গত এলাকা পরিদর্শন করে প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

সেনাবাহিনী ও পুলিশসহ উদ্ধারকর্মীরা ১৭টি এলাকায় উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তবে খারাপ আবহাওয়া ও ভেঙে পড়া রাস্তাঘাটের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। দুর্গত এলাকায় আকাশপথে পানি, ওষুধসহ জরুরি ত্রাণ পৌঁছে দিচ্ছে বিমান বাহিনী।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। উদ্ধার কাজে ও ত্রাণ তৎপরতায় সাহায্যের আশ্বাস দিয়েছে মেক্সিকো, আর্জেন্টিনা ও ফ্রান্স।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ