মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের জাতিগতভাবে নিধনের অভিযোগ অস্বীকার করেছেন দেশটির নেত্রী অং সান সু চি।
বিবিসি টেলিভিশনকে দেয়া এক একান্ত সাক্ষাতকারে তিনি রাখাইন রাজ্যে সমস্যার কথা স্বীকার করলেও সেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযানের অভিযোগ নাকচ করে দেন।
এ সময় ওই রাজ্যে বৈরিতা আছে, মুসলিমরা মুসলিমদের হত্যা করছে—এ কথা উল্লেখ করে সেখানে যা ঘটছে তাকে জাতিগত নিধন বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন সু চি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কেউ দেশে ফিরে আসতে চাইলে তাদের সাদরে গ্রহণ করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: