কোরীয় উপদ্বীপে মার্কিন নৌবাহিনীর রণতরী পাঠানোর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া বলেছে, তারা একে শক্তি দিয়ে প্রতিহত করবে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ আগ্রাসনের শামিল এবং তা মারাত্মক পর্যায়ে উপনীত হয়েছে। কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপে রয়েছে- যুদ্ধবিমানবাহী রণতরী ও কয়েকটি যুদ্ধজাহাজ।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের মুখপাত্র ডেভ বেনহাম বলেন, দায়িত্বজ্ঞানহীন এবং ধ্বংসাত্মক পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাওয়ায় উত্তর কোরিয়া হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার পরমাণু হুমকি একাই মোকাবেলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: