সিরিয়ায় গত সপ্তাহে রাসায়নিক হামলার পর রাশিয়া ও সিরিয়ার সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে উন্নত ৭ জাতি জোট জি-সেভেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মস্কো সফরের আগেই এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে জি-সেভেন দেশগুলো। ধারনা করা হচ্ছে, টিলারসন রাশিয়া সফরে গিয়ে মস্কোকে রাজী করাতে চাইবেন যাতে তারা সিরিয়াকে সমর্থন না দেয়। রাশিয়া সফরের আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর।
এবারের জি-সেভেন বৈঠকে গুরুত্ব পাচ্ছে সিরিয়া ইস্যু, বিশেষ করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশ থেকে রাশিয়াকে কীভাবে দূরে রাখা যায় সেসব বিষয়।
গত মঙ্গলবার সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেখুন শহরে রাসায়নিক হামলায় ৮৯ জন প্রাণ হারায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: