ফান্সের উত্তরাঞ্চলীয় ডানকির্ক শহরের কাছাকাছি একটি একটি শরণার্থী শিবিরে আগুন লেগে দেড় হাজার অভিবাসী আশ্রয়হীন হয়ে পড়েছে।
আফগান ও কুর্দিদের মধ্যকার সংঘর্ষে কেউ ইচ্ছাকৃতভাবে ওই ক্যাম্পে আগুন লাগিয়ে থাকতে পারে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। গ্র্যান্ড সিনথে ক্যাম্পের কুঁড়ে ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন।
নর্ড অঞ্চলের এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে ছাই ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। আগুন লাগার পরপরই সেখানে অভিবাসীদের সেখান থেকে সরিয়ে নিয়ে জরুরিভিত্তিতে আবাসনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: