আন্তর্জাতিক

হিটলার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি: ট্রাম্পের মুখপাত্র

শন স্পাইসার
শন স্পাইসার

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি— এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার।

মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে শন স্পাইসার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে হিটলারের তুলনা করেন। সিরিয়া সরকারের প্রতি রাশিয়ার সমর্থন নিয়েও সমালোচনা করেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে তিনি রাসায়নিক হামলার বিষয়টি এনে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা ভাবেননি। পরে এ বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠে। অনলাইনেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে, সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে স্পাইসার নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলেন, গণহত্যা নিয়ে এ ধরনের মন্তব্য করাটা ছিল অসংবেদনশীল ও অনুপযুক্ত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ