নিজের মত পাল্টে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ন্যাটো আর সেকেলে নয়। বুধবার হোয়াইট হাউজে ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় ন্যাটো কীভাবে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে তা নিয়ে স্টোলটেনবার্গের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সন্ত্রাসবাদের হুমকি ন্যাটো জোটের গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। ইরাকি ও আফগান অংশীদারদের সাহায্যের জন্য আরো কিছু করতে ন্যাটোর প্রতি আহ্বান জানান ট্রাম্প।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: