আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারকের মরদেহ উদ্ধার

শেইলা আবদুস সালাম
শেইলা আবদুস সালাম

হাডসন নদী থেকে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬৫ বছর বয়সী ওই বিচারকের নাম শেইলা আবদুস সালাম।

তিনি আপিল বিভাগের সহযোগী বিচারক ছিলেন। শেইলা আফ্রিকান আমেরিকানদের মধ্যেও প্রথম মহিলা যিনি বিচারক হয়েছিলেন।

বুধবার সকালে তিনি তার হার্লিনের বাড়ি থেকে নিখোঁজ হন। পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, দুপুর পৌনে ২টার দিকে হাডসন পার্কওয়ের কাছে ১৩২ নম্বর রাস্তার পাশে নদীতে ভাসমান অবস্থায় বিচারক শেইলার মরদেহ পাওয়া যায়। পরে তার স্বামী ওই মৃতদেহ শনাক্ত করেছেন।

জানা যায়, মৃতদেহে কোনো আঘাত বা দুর্বৃত্তের হাতে খুন হওয়ার মতো কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ