সিরিয়ার অবরুদ্ধ শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সময় তাদের গাড়িবহরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন।
আলেপ্পোর রাশিদিন শহরে শনিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইদলিব প্রদেশে বিদ্রোহীদের দখলকৃত ফৌয়া ও কেফরায় শহরের এসব বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছিল। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা বলছে, আত্মঘাতি হামলাকারী একটি ভ্যানে ত্রাণ সামগ্রী নিয়ে বহরে ঢুকে পড়ে। পথে একটি জ্বালানি স্টেশনে সবগুলো গাড়ি একসঙ্গে দাঁড়ালে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়।
বেসামরিক প্রতিরক্ষা টিম ও উদ্ধারকারীরা মৃতদেহগুলো শনাক্ত করার পাশাপাশি জীবতদের উদ্ধারের চেষ্টা করছে। তবে বেশ কয়েকটি বাস একেবারে পুড়ে গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: