আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র পরীক্ষায় চেষ্টা ব্যর্থ হয়েছে উ. কোরিয়া

ক্ষেপণাস্ত্র পরীক্ষা
ক্ষেপণাস্ত্র পরীক্ষা

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এর আগের দিন শনিবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুং এর ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন করে দেশটি।

প্রতিবছরই কিম ইল-সুং এর জন্মদিনে নতুন কোনো অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ বা উৎক্ষেপন করে উত্তর কোরিয়া। সেই ধারা অনুযায়ী রোববার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করে পিয়ং ইয়ং। কিন্তু সেটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়া পূর্বাঞ্চলীয় বন্দর সিনপো থেকে শনাক্ত করা যায়নি, এমন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করেছে, তবে তা ব্যর্থ হয়েছে।

পিয়ংইয়ংয়ের এই ষষ্ঠ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘিরে কোরীয় উপদ্বীপ ও সংলগ্ন অঞ্চলে তীব্র উত্তেজনা চলছিল। সেখানে বিমানবাহী রণতরীসমৃদ্ধ একটি নৌবহরও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ