যুক্তরাষ্ট্র তাদের কাছে ‘মাদার অব অল বোম্ব’ অর্থাৎ সকল বোমার মা রয়েছে দাবি করার একদিন পর রাশিয়া বলছে তাদের কাছে এর চেয়েও বেশি শক্তিশালী ‘ফাদার অব অল বোম্ব’ বা সকল বোমার বাবা রয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, সম্প্রতি আফগানিস্তানের নানগারহার প্রদেশে আইএস জঙ্গিদের ঘাঁটিতে তারা যে বোমাটি ফেলে সেটির ওজন প্রায় ১০ টন।
আর রাশিয়া বলছে, তাদের কাছে থাকা বোমার ওজন ৪৪ টন। তবে ২টি বোমাই বিস্তৃতি এলাকা ধুলিসাৎ করে দিতে পারে বলে মস্কো টাইমস এক খবরে জানিয়েছে।
আফগানিস্তানে গত বৃহস্পতিবার জিবিইউ-ফর্টি থ্রি নামের মার্কিন ওই বোমা হামলায় ৯০ জন আইএস জঙ্গি নিহত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: