তুরস্কে প্রেসিডেন্টের ক্ষমতা আরো বাড়ানোর প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে জয় পেয়েছেন রিসেপ তায়েপ এরদোয়ান। এর ফলে আগামী ২০২৯ সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার পথ সুগম হল।
গতকাল রোববার অনুষ্ঠিত গণভোটে মোট ব্যালটের ৯৯% গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ‘হাঁ’ ভোট পড়েছে ৫১.৩৭% আর না ভোট পড়েছে ৪৮.৬৩%। এ ফলাফলে জণগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এরদোয়ান। তিনি জয় মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে দেশটির প্রধান দুই বিরোধী দল গণভোটের ফলাফল চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে। এদিকে, এ জয়ের ফলে প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে চলে যাবে গোটা আমলাতন্ত্র। তিনি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হবেন। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: