শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ময়লার স্তুপ ধসের ঘটনায় ধ্বংসস্তুপের মধ্যে আটকা পড়াদের আর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।
গত শুক্রবার রাতে দেশটিতে একটি এতিহ্যবাহী উৎসব চলাকালে ৩০০ ফুট উচু আবর্জনার স্তুপ পার্শ্ববর্তী প্রায় ৪০টি বাড়িঘরের ওপর ধসে পড়ে। এ সময় ছয় শিশুসহ ২৬ জন নিহত হন আর ভিতরে আটকা পড়েন আরো অনেকে।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে ময়লাস্তুপের মধ্যে ঠিক কতোজন মানুষ আটকা রয়েছেন তা জানার চেষ্টা করছে তারা।
তবে জানা গেছে, স্থানটি গত কয়েক বছর ধরে ময়লা ফেলার জন্য ব্যবহার করা হচ্ছিল। মানবাধিকার কর্মীরা জানিয়েছিলেন এতে স্থানীয়রা স্বাস্থ্য ঝুকিতে ছিলেন। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: