অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় ক্ষমতাসীন জনতা পার্টির প্রভাবশালী নেতা লালকৃষ্ণ আদভানির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ অভিযোগ শুনানির নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট।
বুধবার সকালে বিচারপতি পিসি ঘোষ ও বিচারপতি আরএফ নরিম্যানের বেঞ্চ এ নির্দেশ দেন।
একই অভিযোগে পানি সম্পদমন্ত্রী উমা ভারতীসহ দলটির বেশ কয়েকজন নেতাকে শুনানির নির্দেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে আগামী দুই বছরের মধ্যে লখনউ ও রায়বরেলি আদালতকে এই মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হওয়ার ঘটনায় করসেবক ও প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে দুটি মামলা ২৫ বছর ধরে চলছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: