যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের যে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া সে ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন।
দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, উত্তেজনা আরো বৃদ্ধি করে এমন যে কোনো ধরনের কর্মকাণ্ড বা কথাবার্তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার কয়েকদিন ধরে চলা পাল্টা হুমকির পরিপ্রেক্ষিতে চীনের কাছ থেকে এমন মন্তব্য এলো।
সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী হ্যান সাং রিয়ল বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা করবে এমন কোনো আভাস পেলেই উত্তর কোরিয়া নিজেই পরমাণু হামলা চালাবে।
উত্তর কোরীয় এ কর্মকর্তার এমন মন্তব্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: