আন্তর্জাতিক

আফগানিস্তানের সেনাঘাঁটিতে হামলায় নিহত ১৪০

আফগানিস্তানের সেনাঘাঁটি
আফগানিস্তানের সেনাঘাঁটি

আফগানিস্তানের একটি সেনাঘাঁটিতে সামরিক পোশাকপড়া তালেবানের হামলায় নিহত সেনার সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

পরে হামলাকারীদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষে ১০ তালেবান যোদ্ধা নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে তালেবান। এক বিবৃতিতে তারা জানিয়েছে, তাদের হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে প্রথমেই ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয়।

আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান। হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের সেনা ঘাঁটিতে এ হামলা হয়। আফগানিস্তানের কোনো সেনা ঘাঁটিতে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি।

সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার সেনা সদস্য যখন জুমআর নামাজের জন্য বের হচ্ছিল তখন তালেবানরা এ হামলা চালায়। আরেকটি দল হামলা করে ক্যান্টিনে থাকা সেনাদের ওপর। সেনাবাহিনীর ইউনিফর্ম পড়ে ঘাঁটির সামরিক চেকপয়েন্টগুলো দিয়ে ভেতরে ঢুকে আক্রমণ করে। হামলায় তারা রকেট গ্রেনেড ও রাইফেল ব্যবহার করে।

রাত পর্যন্ত হামলাকারীদের সঙ্গে সেনাবাহিনী গোলাগুলি চলে। সংঘর্ষে ১০ তালেবান যোদ্ধা নিহত হন।

এদিকে, তালেবান এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে প্রথমেই ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয়। সম্প্রতি বেশ কয়েকজন জ্যেষ্ঠ তালেবান নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালায় তারা।

পরে হামলাকারীদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষে ১০ তালেবান যোদ্ধা নিহত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ