আন্তর্জাতিক

রাজ্যের স্বার্থ বিসর্জন দিয়ে তিস্তার পানি নয়: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের স্বার্থ বিসর্জন দিয়ে তিস্তার পানি দেয়া হবে না বলে আবারো জানালেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ সফরকালে সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তোর্সা ও মানসাই নদীর পানি নিয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা আবারো উল্লেখ করে মমতা বলেন, আগে ফারাক্কার পানি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ পানি পাওয়ার পর থাকলে বাংলাদেশকে পানি দেয়া হবে। রাজ্যের মানুষের অসুবিধা না হলে বাংলাদেশকে পানি দিতে কোনো আপত্তি নেই।

চলতি মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরে তাকে তিস্তার বদলে বিকল্প প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে এ প্রস্তাব আমলে নেয়নি দুই দেশের শীর্ষ নেতৃত্ব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ