উত্তর কোরিয়াকে ঘিরে উত্তেজনার মধ্যেই দেশের তৈরি প্রথম বিমানবাহী রণতরী নামালো চীন। তবে এটি দেশটির দ্বিতীয় বিমানবাহী রণতরী।
বুধবার সকালে ভাসানো এ রণতরীটি এর আগে ইউক্রেন থেকে কেনা অপর বিমানবাহী রণতরীর সঙ্গে যোগ দেবে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দালিয়ান বন্দরের শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে। ২০২০ সালে এটি সামরিক বাহিনীর দায়িত্বে নিয়োজিত হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ‘টাইপ’ নামে এই বিমানবাহী রণতরীটি পানিতে নামালো চীন।
উত্তর কোরিয়া পরমাণু বা ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালাতে পারে- এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপনাস্ত্রবাহী ইউএসএস মিশিগান মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ার বুশান নৌঘাঁটিতে এসেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: