আন্তর্জাতিক

দুর্ভিক্ষ ঝুঁকিতে ইয়েমেনের ১ কোটি ৭০ লাখ মানুষ

দুর্ভিক্ষ ঝুঁকিতে ইয়েমেনের মানুষ
দুর্ভিক্ষ ঝুঁকিতে ইয়েমেনের মানুষ

জরুরি সহায়তা না পেলে ইয়েমেনে এক কোটি ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

ইয়েমেনের জনগণের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ কথা জানান।

তিনি বলেন, খাদ্য ও জরুরি সাহায্যের অভাবে দেশটিতে প্রতি দশ মিনিটে একজন করে ৫ বছরের কম বয়সী শিশু মারা যাচ্ছে। সম্মেলনে দাতা দেশগুলো ইয়েমেনকে ১১০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

বিশ্বের সবচেয়ে ক্ষুধাপীড়িত দেশটির জন্য এই সহায়তা প্রয়োজনের তুলনায় অর্ধেক বলে জানিয়েছে জাতিসংঘ। সেখানে ২০ লাখের বেশি শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ