মুসলমানদের নিয়ে বিরূপ মন্তব্য করায় ফ্রান্সের বেজিয়ার্স শহরের কট্টর ডানপন্থি মেয়র রবার্ট মেনার্ডকে ২ হাজার ইউরো জরিমানা করেছে প্যারিসের একটি আদালত।
সেইসঙ্গে মামলার খরচ হিসেবে অতিরিক্ত আরো ১ হাজার ইউরো ধার্য করা হয়েছে। তবে মেয়র মেনার্ড আদালতের ওই রুলিং এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর স্থানীয় একটি টেলিভিশনে মেনার্ড বলেন, তার শহরের একটি ৯১% শিশুই মুসলিম। অবশ্যই এটি সমস্যা, সহ্যেরও একটা সীমা রয়েছে।
তবে ফরাসি আইনে জাতিগত বা কোনো ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে পরিসংখ্যান নিষিদ্ধ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: