জম্মু ও কাশ্মির রাজ্যের কুপওয়ারা জেলার এক সেনা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ৩ সেনা সদস্য নিহত হয়েছেন। সৈন্যদের পাল্টা গুলিতে দুই বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়।
বৃহস্পতিবার ভোরে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে ওই ক্যাম্পটিতে হামলার ঘটনা ঘটে।
বিচ্ছিন্নতাবাদীরা ভোর ৪টার দিকে গুলি ছুড়তে ছুড়তে সেনা ক্যাম্পটিতে প্রবেশের চেষ্টা করে। এরপর দুপক্ষের মধ্যে প্রায় ৪ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। হামলাকারী বিচ্ছিন্নতাবাদীরা আত্মঘাতী হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোলাগুলি থামার পর তাৎক্ষণিকভাবে তল্লাশি চালানোর কথা জানিয়েছে ভারতীয় বাহিনী।
গত বছর জম্মু ও কাশ্মিরের উরি এলাকায় একই কায়দায় সেনা ক্যাম্পে চালানো হামলায় ১৯ সেনা নিহত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: