বাংলাদেশ, ভারত ও নেপালের সঙ্গে আঞ্চলিক মোটরযান চুক্তি থেকে পিছু হটলো ভুটান।
তাদেরকে বাদ রেখে পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে বাকি ৩ দেশকে অনুরোধ জানিয়ে দেশটি বলেছে, পার্লামেন্টের অনুমোদন পেলে পরবর্তীতে তারাও যোগ দেবে।
ভুটানের পররাষ্ট্র মন্ত্রালয়ের এক বিবৃতির বরাত দিয়ে শুক্রবার গণমাধ্যমের খবরে চুক্তিটি অনুস্বাক্ষরে থিম্পুর অক্ষমতার কথা বলা হয়।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অন্য দেশগুলো চুক্তিতে অনুসমর্থন দিলেও ভুটানের রাজকীয় সরকার দেশের ভেতরের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের চুক্তিগুলো আমলে নিয়ে অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ করা পথে রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: