সৌদি আরবে জঙ্গি সন্দেহে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা গত বছর মদিনা শহরের পবিত্র মসজিদে নববির পাশে আত্মঘাতি হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দা থেকে ওই ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে। গত বছরের ৪ জুলাইয়ের ওই হামলার ঘটনায় তখন কেউ দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষ ওই হামলার জন্য ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেটকে দায়ী করছে।
আইএস ২০১৪ সালের মাঝামাঝি থেকে এ পর্যন্ত সৌদি আরবে অনেকগুলো হামলা চালিয়েছে। এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: