যেকোনো সময় যেকোনো জায়গায় পরমাণু পরীক্ষা চালাতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে উত্তর কোরিয়া। সোমবার সংবাদ সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
এতে বলা হয়, উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ষষ্ঠ পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়ংইয়ংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের জবাব দিতে তারা প্রস্তুত। ওই
মুখপাত্র জানান, ওয়াশিংটন প্রতিকূল নীতি থেকে সরে না আসা পর্যন্ত উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে না। বলেন, শক্তিশালী পরমাণু শক্তি না থাকলে অন্যান্য দেশের মতো উত্তর কোরিয়ার ওপর অনায়াসে হামলা চালাতো ওয়াশিংটন।
উত্তর কোরিয়া ১১ বছরে ৫টি পরমাণু পরীক্ষা চালিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: