উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সাক্ষাৎ হলে তিনি সম্মানিত বোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, উনের সঙ্গে যদি কখনো দেখা করার মতো পরিস্থিতি তৈরি হয়, তবে তিনি অবশ্যই দেখা করবেন।
এর আগে কিম জং-উনকে 'খুব সেয়ানা' লোক হিসেবে অভিহিত করেন ট্রাম্প। এদিকে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তরফ হতে এমন বক্তব্য এলো।
হোয়াইট হাউজ জানিয়েছে, দুই নেতার মধ্যে বৈঠক হতে হলে উত্তর কোরিয়াকে আগে অবশ্যই বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: