আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটো নেতৃত্বাধীন সামরিক বাহিনীর একটি বহরে আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত হয়েছেন।
বুধবার সকালে ব্যস্ত সময়ে মার্কিন দূতাবাসের কাছে চালানো ওই হামলায় মার্কিন ৩ সেনা সদস্যসহ আরো ২৫ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তানের জনসংযোগবিষয়ক কর্মকর্তারা।
বড় ধরনের বিস্ফোরণেও অক্ষত থাকার মতো করে তৈরি করা সাঁজোয়া যানের বহরে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে বিদেশি কোনো সেনা নিহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এটা আত্মঘাতী হামলা, এ হামলায় বেসামরিক নাগরিকদের অনেক যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: