আন্তর্জাতিক

আবারো ফুঁসে উঠেছে ভেনিজুয়েলা

ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভ
ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভ

সরকারবিরোধী বিক্ষোভে আবারো ফুঁসে উঠেছে ভেনিজুয়েলা— দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব দেয়ার পর আবার বিক্ষোভ শুরু হয়।

অন্যদিকে, আগাম নির্বাচনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। গত এক মাসের বিক্ষোভে দেশটিতে ৩০ জন নিহত হয়েছে। বিক্ষোভে রাজধানী কারাকাস অচল হয়ে পড়েছে। প্রেসিডেন্ট মাদুরো দেশটিতে নতুন সংবিধান তৈরির প্রস্তাব দিয়ে ৫০০ সদস্যের একটি কমিটি গঠন করেন। এরপর থেকে নতুন করে আবার বিক্ষোভ শুরু হয়।

মাদুরোর অভিযোগ, বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে তাকে উৎখাতের চেষ্টা চলছে। আর তাই তা প্রতিরোধে নতুন সংবিধান জরুরি। ভেনিজুয়েলায় গত কয়েক বছর ধরে চলছে মারাত্মক খাদ্য সঙ্কট, আর ভয়াবহ মুদ্রাস্ফীতি। এজন্য মাদুরোকে দায়ী করছে বিরোধী দলগুলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ