ভেনিজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন সংবিধান তৈরির প্রস্তাব দিয়ে ৫০০ সদস্যের একটি কমিটি গঠনের পর আবারো বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী কারাকাস। বুধবার সরকার বিরোধীরা কারাকাস থেকে পার্লামেন্ট অভিমুখে র্যা লি বের করে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করায় পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ও জলকামান নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।
গত এক মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েকবার বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: