আন্তর্জাতিক

আত্রাইয়ের পানি আটকে রাখছে বাংলাদেশ: মমতা

মমতা বন্দোপাধ্যায়
মমতা বন্দোপাধ্যায়

আত্রাই নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশ ভারতকে পানি থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আত্রাইয়ের পানি প্রবাহ নিয়ে রিপোর্ট তৈরি করে, কেন্দ্রীয় সরকারের কাছে সেই রিপোর্ট নিয়ে সরব হবেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, তিস্তা নদীতে পানি বণ্টন নিয়ে দ্রুত সমাধানের জোর দাবি তুলে ধরে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় বলেন, নিম্ন অববাহিকা হিসেবে বাংলাদেশকে নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা যাবে না কোনভাবেই।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরোধিতার কারণেই আটকে রয়েছে তিস্তার পানি বণ্টন চুক্তি। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে, মমতা এরইমধ্যে সাফ জানিয়ে দিয়েছেন নিজ রাজ্যের মানুষকে পানি বঞ্চিত করে কোনভাবেই তিনি তিস্তা চুক্তি করবেন না।

আর এবার তিনি বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করলেন আত্রাই নদীর পানি আটকে রাখার।

বুধবার দক্ষিণ দিনাজপুরে এক সভায় মমতা প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক কোন চুক্তি হয়নি, তারপরও এরকম কেন হচ্ছে। আত্রাই নদী নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং রাজ্যের মুখ্য সচিবকে বিস্তারিত রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, তিস্তা সমস্যা সমাধানের জোর দাবি তুলেছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সাবেক এই সভাপতি বলেছেন, বাংলাদেশের সঙ্গে তিস্তা ও অন্য নদীর পানি বণ্টনের বিষয়টি সমাধানে ভারতের মোদি সরকার বদ্ধপরিকর। আজ হোক, কাল হোক এটা হবেই।

চিরবৈরি দেশ পাকিস্তানের সঙ্গে যদি ভারত সিন্ধু নদের পানি নিয়ে চুক্তি করতে পারে, তাহলে বাংলাদেশের মতো বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের সঙ্গে চুক্তিতে রাজি না হওয়ার যৌক্তিক কোন কারণ নেই-বলে ত্রিপুরার রাজ্যপাল মনে করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ