ফান্সের প্রেসিডেন্ট নির্বাচনে রানঅফ ভোটাভুটির একদিন আগে হ্যাকিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেছে এগিয়ে থাকা প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোর প্রচারণা শিবির।
প্রচারণাকে ক্ষতিগ্রস্ত করতেই এসব ইমেইল ফাঁস করা হয়েছে বলে দাবি ম্যাক্রো শিবিরের। শুক্রবার রাতে বেনামি ডকুমেন্ট শেয়ারিং সাইট পাস্তেবিনে ‘ইমেইললিকস’ নামের প্রফাইল থেকে প্রায় ৯ গিগাবাইট তথ্য পোস্ট করা হয়।
তবে এ তথ্যগুলো আসল কি-না তা জানা যায়নি। এসব ইমেইল ফাঁসের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রার্থী ইমানুয়েল ম্যাক্রো।
রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় পর্বের রানঅফ ভোট অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: