ফ্রান্সে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে বড় শহরগুলোতে রাত ৮টা পর্যন্ত ভোট দেওয়া যাবে।
প্রথম দফা নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী মধ্যপন্থী রাজনীতিক ইমানুয়েল ম্যাক্রো ও ডানপন্থী মেরিন লা পেন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বশেষ জনমত জরিপে লা পেনের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন ম্যাক্রো। টেলিভিশন বিতর্কেও তিনি পেনকে পেছনে ফেলেছেন।
এদিকে, ভোটের আগের দিন ম্যাক্রোর প্রচার শিবির থেকে অভিযোগ তোলা হয়েছে, তাদের প্রচারবিষয়ক ইমেইল হ্যাকিং করে তা অনলাইনে ফাঁস করে দেওয়া হয়েছে।
তবে ফাঁস হওয়া তথ্য নির্বাচনের আগে কেউ প্রচার করলে তিনি ফৌজদারী অপরাধে অভিযুক্ত হবেন বলে হুঁশিয়ারি দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: