আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী আইএসের কথিত প্রধান আব্দুল হাসিব নিহত হয়েছেন।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির দপ্তর থেকে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আফগান বিশেষ বাহিনীর নেতৃত্বাধীন অভিযানে গত ১০ দিন আগে নিহত হন হাসিব।
গত মার্চে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলার জন্য হাসিব দায়ী বলে ধারণা করা হয়। ওই হামলায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: