আন্তর্জাতিক

কলকাতা হাইকোর্টের বিচারপতিকে ৬ মাসের কারাদণ্ড

সিএস কারনান
সিএস কারনান

কলকাতা হাইকোর্টের একজন বিচারপতিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের ৭ সদস্যের একটি বেঞ্চ বিচারপতি কারনানকে এ সাজা দেয়।

সিএস কারনান নামে কলকাতা হাইকোর্টের এ বিচারপতি এর আগে সোমবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেহরসহ আট বিচারপতিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন।

সেইসঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশকে আদেশ দেয়া হয়েছে কারনানকে গ্রেপ্তারের জন্য।

মাসখানেক আগে বিচারপতি কারনান সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতের ২০ জন বিচারকের বিরুদ্ধে দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে।

তারপরই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলা দায়ের করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ