মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস কেমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার হোয়াইট হাউজের বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, এফবিআই পরিচালক জেমস কেমিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে বরখাস্ত ও তার কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের পরামর্শক্রমেই কেমিকে বরখাস্ত করা হয়।
হোয়াইট হাউজের বিবৃতিতে আরো বলা হয়, কেমির স্থলাভিষিক্ত কে হবেন, তা শিগগিরই সন্ধান করা হবে।
এদিকে, ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার যোগসাজস নিয়ে এফবিআইয়ের তদন্তে নেতৃত্ব দেয়ার কারণেই কেমিকে বরখাস্ত করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: